মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক ॥

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন—
হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে ও আমগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান (৫০), একই গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের (৫৫), এবং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের মৃত জমির উদ্দিন মণ্ডলের ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল (৫০)।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন,
“গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত মার্চ মাসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারা এতদিন পলাতক ছিলেন। পলাতক অবস্থায় নিষিদ্ধ সংগঠনের হয়ে সাংগঠনিক কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এবং ১৩ নভেম্বর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠন বা অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

2

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

6

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

7

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

8

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

9

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

12

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

13

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

14

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

15

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

16

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

17

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

20