মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

জাগরণ বিডি ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা যথাসময়ে সিদ্ধান্ত নেবেন। তবে যে সিদ্ধান্তই হোক না কেন—নির্বাচনের নির্ধারিত সময়সীমায় পরিবর্তন আসছে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করছে। এটিকে আমরা কোনো ধরনের হুমকি হিসেবে দেখছি না। যেটা দেশের জন্য উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় পুরুষের পাশাপাশি নারীরাও রাজপথে ভূমিকা রেখেছিল। এখন দেশের কোনো ক্ষেত্রেই নারীরা আর পিছিয়ে নেই; প্রশাসন থেকে শুরু করে নীতি নির্ধারণী পদ—সর্বত্র তারা প্রতিনিধিত্ব করছে।”

এ সময় তিনি জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচার সংক্রান্ত তারিখ ঘোষণা করবে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে তরুণ প্রজন্মের ভূমিকা এখন অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

3

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

9

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

10

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

13

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

14

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুর

15

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

16

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

17

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

18

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

19

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

20