মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার, মেলেনি মোবাইল ফোন


জাগরণ বিডি | অনলাইন ডেস্ক

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত নিহত তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, কী কারণে তাজমিনকে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে কী রহস্য রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ মোবাইল ফোনটি উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ায় মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তার শরীরে পোশাক ছিল না এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের আশপাশের ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন এবং সেখানে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলীমের মেয়ে। চাকরির সুবাদে আব্দুল আলীম পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাজমিন নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমিন। নিখোঁজ অবস্থায় বাবার ফোনে লাইভ লোকেশন ও বার্তা পাঠানোর বিষয়টিও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিখোঁজের চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনরা তাজমিনের মরদেহ যশোরে গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

প্রধান অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতি এলেও তাজমিন হত্যার প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা এবং নিখোঁজ মোবাইল ফোনের অবস্থান—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে এসব রহস্যের জট খুলবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

2

পীরগঞ্জে সেনগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

5

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

6

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

7

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার, মেলেনি

10

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

11

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

12

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

13

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

14

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

বাউবিতে 'স্কুল অব ল'এর আয়োজনে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়

18

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

19

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

20