নুর মোহাম্মদ
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে ঐক্যমতে আমরা যেরকম সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন- কীভাবে নির্বাচন করবেন। যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া। এত কিছু করে লাভটা কী হলো তাহলে? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না। কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন। নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে রাখবেন।


শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে।

ড. ইউনূস বলেন, এই সনদের মাধ্যমে আমরা আর একটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন-কানুন ছিল না। মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারতো। এখন আমরা সভ্যতায় এলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ বিস্ময় চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী জীবন- এই সনদ পরবর্তী জীবন আমরা কীভাবে গঠন করবো, তার উপর নির্ভর করবে।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা আমাদের যে সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারিনি। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি- এটা হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কী করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই, সম্পদকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আর তর্ক-বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেজন্যই আজকে সনদ হলো। এই সনদ তর্ক-বিতর্কের অবসান করবে। আমরা নিয়মমতো চলে যাবো। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি।

তিনি বলেন, আমি বারবার বলছি যে, আমরা যদি সমুদ্র বন্দর করে দেই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে বাধ্য হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না। অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না। আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দেওয়া যাবে। আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজেই একটা বিরাট সুযোগ।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত। এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না। সব দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টারসে- তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হবো। কাজেই এই সুযোগগুলো আছে, যদি আমরা পথমত ঠিকমতো চলতে পারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

2

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

3

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

4

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

5

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

8

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

9

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

10

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

11

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

14

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

15

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

16

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

17

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

18

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

19

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

20