মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

জাগরণ বিডি অনলাইন ডেস্কঃ দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কমছেই না। গত মে মাসে দেশের বিভিন্ন স্থানে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ২২১টি, যাতে নিহত হয়েছেন ২৩১ জন এবং আহত হয়েছেন ২১৯ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত এবং ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, ৯৩ জন নারী এবং ৬৮ জন শিশুর পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩৬ জন চালক, ১১০ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু এবং ৪৯ জন পরিবহন শ্রমিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে ২৮ দশমিক ৬৯ শতাংশ ছিল মোটরসাইকেল। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ছিল ২৩ দশমিক ১০ শতাংশ, বাস ১৪ দশমিক ৪৫ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১২ দশমিক ৯৭ শতাংশ এবং সিএনজিচালিত অটোরিকশা ৬ দশমিক ৫৪ শতাংশ।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার অবাধ চলাচল, পর্যাপ্ত সড়কচিহ্ন ও সড়কবাতির অভাব, মহাসড়কে হঠাৎ যানবাহন ওঠা, মিডিয়ান সংকট এবং নির্মাণ ত্রুটিসহ নানা কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পাশাপাশি অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল এবং বেপরোয়া গতিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, চালকদের উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিয়মিত সড়ক নিরাপত্তা অডিট পরিচালনার সুপারিশ করেছে সংগঠনটি। পাশাপাশি সড়কে চাঁদাবাজি বন্ধ, ফিটনেস সনদ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

1

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

2

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

3

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

4

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

5

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

6

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

7

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হরিপুরে আনন্দ র‍্যাল

8

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

9

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

10

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

11

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

12

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

বাউবিতে 'স্কুল অব ল'এর আয়োজনে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়

15

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

18

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

19

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

20