মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাউবিতে 'স্কুল অব ল'এর আয়োজনে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত

মোঃ লিটন হোসেন লিটু, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 'স্কুল অব ল' এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষার প্রস্তুতি ও দিক-নির্দেশনা নিয়ে বিশেষ ওয়েবিনার (অনলাইন সেমিনার) আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন। এ সময় তিনি তার জজ হওয়ার ক্ষেত্রে নিজের পড়াশোনা এবং অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে শেয়ার করেন।  

তিনি তাঁর বক্তব্যে বলেন যে, একজন আইনের শিক্ষার্থীকে জজ হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে এবং বিজেএস এর সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। বিজেএস প্রস্তুতির সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। CPC, CrPC, Evidence Act এই বিষয় গুলোর গুরুত্বপূর্ণ ধারা গুলো ভালো ভাবে আত্নস্হ করতে হবে।নোট করে পড়াকে তিনি উৎসাহিত করেন।সেই সাথে বলেন যে, অবশ্যই পড়াশোনার সময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এবং সব সময় যেটা মনে রাখতে হবে পড়াশোনার কোন বিকল্প নেই। 

উক্ত ওয়েবিনারে সঞ্চালনা করেন 'স্কুল অব ল' এর প্রভাষক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এণ্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন; বিজেএস এর মত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় সফল হতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রম আর ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি 'স্কুল অব ল' এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন যে; আজকের এই ওয়েবিনার শিক্ষার্থীদের জন্য একটা শুভ সূচনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। CDCA এর উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের বিজেএস, লিগ্যাল প্রফেশন, রিসার্চ এন্ড একাডেমি ইত্যাদি বিষয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রস্তুতি মূলক ধারণা দেওয়া। একই সাথে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার মানসিকতা তৈরি করা। এ সময় তিনি মুখ্য আলোচক মাননীয় সিভিল জজ জীবন নাহার নয়ন-কে 'স্কুল অব ল' বাউবি এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

উক্ত সেশনে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং মুখ্য আলোচক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সারা দেশের আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

1

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

2

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

3

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

4

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

7

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেড মর্তুজা চৌধুরী তুলা ভাইয়ে

8

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

9

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

10

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

11

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

12

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

13

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

14

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

15

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

18

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20