মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মণ্ডপে মন্ডপে দুর্গোৎসবের আমেজ চলছে প্রতিমা গড়ার কাজ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ৫৫টি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমাশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গা।

ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। কোথাও চলছে মাটির প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও শিল্পীরা ব্যস্ত প্রতিমার অবয়ব ও অলংকার তৈরিতে। প্রতিমা তৈরির কারিগরদের কর্মব্যস্ততায় মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।

পূর্জা উদ্যাপন ফ্রন্টের সভাপতি গৌর বসাক বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরিসহ সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

মৃৎশিল্পী খির প্রশাদ বলেন, ১১ অক্টোবর থেকে নবরাত্রি শুরু তবে মুল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার থেকে। এবার ৮টি প্রতিমার কাজ ভাদ্র মাস থেকে শুরু করেছি যার পারিশ্রমিক চুক্তি হয়েছে ৩০হাজার টাকা করে,পরিশ্রম অনুযায়ী তেমন একটা পোষায়না। বাজেবকসা মন্ডপের সভাপতি হৃদয় মাষ্টার বলেন, দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। পূজাকে ঘিরে নতুন পোশাক কেনাকাটাসহ বিভিন্ন প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তবে অর্থের অভাবে প্রতিমার ঘরটি টিনের চালা দেওয়া হয়েছে,সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে পাকা করার ইচ্ছে রয়েছে।

এদিকে পূজাকে কেন্দ্র থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী এপ্রতিনিধিকে বলেন, এবার ৫৫টি মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে,এর মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি মন্ডপে আনসার ও গ্রাম্য পুলিশ থাকবে অধিকগুরুত্বপূর্ণগুলেতে পুলিশ থাকবে, এছাড়াও বিট অনুযায়ী টহলটিম রয়েছে। ধর্ম যার যার উৎসব সবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

1

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

4

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

5

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

6

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

7

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

10

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

11

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

14

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

17

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

18

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

19

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

20