মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা নেকমরদ হাটে অবৈধভাবে গড়ে ওঠা কয়েক হাজার স্থাপনা অপসারণের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ আল্টিমেটাম ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা ও অর্পিত সেল) রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেদুল ইসলাম এবং সার্ভেয়ার আবুল কালাম আজাদ।


এ সময় এডিসি (রাজস্ব) বুলবুল আহমেদ বলেন, সরকারি জমিতে কেউ অবৈধভাবে ঘর নির্মাণ করতে পারবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কিংবা অবৈধভাবে ঘর বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি কেউ তাদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, তাহলে সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কোন পরিবার একটির বেশি ঘর করতে পারবে না,এবং যদি কারো ঘর বিক্রির অভিযোগ প্রমাণিত হয় তাদের ক্রেতা ও বিক্রেতা উভয়ের ঘর বাতিল করা হবে সেই সাথে আইনি ব্যবস্থা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

1

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

2

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

5

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

10

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

13

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

14

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরী

15

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

16

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

17

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

18

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

20