মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মুনসুর আহমেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ও অনলাইনভিত্তিক ব্যবসায়ী মো. শাহীনুর ইসলামের বিরুদ্ধে ব্যবসার প্রয়োজনে ধার নেওয়া ৫ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী শাওন আমিন জানান, ২০২৩ সালের রমজান মাসে অনলাইনে সেমাই অর্ডারের মাধ্যমে শাহীনুর ইসলামের সঙ্গে তাদের পরিচয় হয়। পরবর্তীতে ব্যবসার প্রয়োজনের কথা বলে শাহীনুর, শাওন আমিনের ঢাকায় কর্মরত ছেলে ঝড় আমিনের কাছ থেকে ২০২৫ সালে চার দফায় ব্যাংকের মাধ্যমে মোট ৫ লাখ টাকা ধার নেন বলে অভিযোগ।

ভুক্তভোগীদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনুযায়ী, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ১ লাখ টাকা, ৪ মে ২০২৫ তারিখে আরও ১ লাখ টাকা, ৩০ জুন ২০২৫ তারিখে ২ লাখ টাকা এবং ১১ জুলাই ২০২৫ তারিখে ১ লাখ টাকা একই NPSB রেফারেন্সের মাধ্যমে শাহীনুর ইসলামের হিসাবে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগকারীর দাবি।

শাওন আমিনের ভাষ্য অনুযায়ী, প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে সময় বাড়িয়ে ২০ জুনের মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগকারী আরও বলেন, টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করতে গেলে শাহীনুর ইসলাম ফোন কেটে দেন এবং পরবর্তীতে তাকে ও তার ছেলে ঝড় আমিনকে ফেসবুকে ব্লক করে দেন। এছাড়া তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত মো. শাহীনুর ইসলামের  ব‍্যবহৃত ০১৭১০৫৮৪২৭৬ মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ থাকার কারণে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

1

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

2

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

3

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

4

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

5

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

8

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

9

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

12

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

15

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

16

রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

17

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20