মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফেকা জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আনারুল নোনো নদীতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনারুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউবি 'স্কুল অব ল' এর উদ্যােগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

3

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

4

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

8

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

9

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

16

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

20