মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হরিপুরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় উপজেলার যাদুরাণী বাজার ধানহাটিতে আমগাঁও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হন। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে যাদুরাণী বাজার ধানহাটি থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি যাদুরাণী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধানহাটিতে এসে শেষ হয়। র‍্যালিতে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো যাদুরাণী বাজার।
আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা ও ছাত্রবিষয়ক সম্পাদক নাসিম সরকার, উপজেলা বিএনপির বিশেষ সম্পাদক প্রভাষক আইনুল হক, ২ নম্বর আমগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মুনসুর আলম, হরিপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে ঠাকুরগাঁওবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

1

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

2

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

3

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

16

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

17

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

20