মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড

মোঃ মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

নিজের গর্ভের সন্তানের হাতেই দিনের পর দিন নির্যাতিত হচ্ছিলেন এক অসহায় মা। মাদকের নেশায় মাতাল থাকতো বেশিভাগ সময় ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন তিনি।
মায়ের সেই করুণ আর্তনাদে সাড়া দিয়ে তার বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় মাদকাসক্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় মাদকাসক্ত ছেলেকে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একজন মা কতটা অসহায় হলে নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হন — এই ঘটনা তারই করুণ প্রমাণ। 
ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার এলাকায় । মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে জেমস ওরফে মিলনকে (৩৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান বৃহস্পতিবার এ দণ্ডাদেশ প্রদান করেন। 
জেমস ওরফে মিলন উপজেলার নেকমরদ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মিলনের মা ফাতেমা খাতুন বলেন, ছেলেটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। কোনোভাবে আর সামলাতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আইনের হাতে তুলে দিয়েছি। সে যদি ভালো হয়ে ফিরে আসে, তাহলেই আমাদের শান্তি।

এবিষয়ে রাণীশংকৈল সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান জানান, মিলন  কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবা সেবন করছিল। নেশার টাকা দিতে না পারলে প্রায়ই তিনি বাবা-মাকে গালাগাল ও মারধর করতেন। সবসসময়  মায়ের কাছে টাকা চান মিলন । টাকা দিতে না পারায় মাকে মারধর করেন। পরে মা ফাতেমা খাতুন মিলনের বিরুদ্ধে অভিযোগ করে। বৃহস্পতিবার (১ অক্টোবর)   বাড়ি থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

1

প্রতিবাদ ‘শিক্ষকতা-লাভজনক কাজিগিরি একসঙ্গে, বিধি লঙ্ঘনের অভ

2

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

8

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

9

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

10

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

11

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

12

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

13

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

14

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

17

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

20