মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের উদ্যোগে এবং এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট এবং সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার শামসুল হক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিচারকদের মূল্যায়নে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, হরিপুর মোসলেম উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং দামোল আইডিয়াল কলেজ তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেধা সনদ তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামুখী চিন্তায় দক্ষতা অর্জন করতে হবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতের উদ্যোক্তা তৈরি করাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

1

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

2

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

3

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

4

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

5

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

6

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

7

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

8

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

11

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12

বাউবিতে 'স্কুল অব ল' এর উদ্যোগে মুট কোর্ট সোসাইটির কর্মশালা

13

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

16

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

17

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

18

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20