মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

জাগরণ বিডি অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস সালাম অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, তাঁর সংসদীয় আসনের জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে হরিপুর উপজেলার জন্য ৩ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি তিনি নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকেও অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করেন। সাময়িকভাবে দরিদ্র ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে উপজেলার মোট ৩৪০ জন সুবিধাভোগীর হাতে এ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। এসব উপহারের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি এবং বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ উপহার সামগ্রী। এমপির নির্দেশনায় আগামীকাল, অর্থাৎ ঈদের আগেই এসব উপহার স্থানীয়দের মাঝে বিতরণ করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হানুল ইসলাম, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক করিমুল হক, সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

1

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

2

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

3

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

4

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

9

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

10

রাণীশংকৈলে সরকারী দোকানঘর বিক্রির অভিযোগ

11

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

12

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

13

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

14

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20