মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন

জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক
: 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা ঘিরে এলাকায় যখন জোর আলোচনা, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক ও সৌজন্যমূলক একটি বার্তা প্রকাশ করে সারাব্যাপী ইতিবাচক সাড়া ফেলেছেন তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া বার্তায় দেলাওয়ার হোসেন লেখেন, “ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রাণঢালা অভিনন্দন। ২০০১ সালের নির্বাচনে আমরা জোটের প্রার্থী হিসেবে তার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। এবার আমরা দুজনেই দুই দল থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছি।”

তিনি আরও লেখেন, “প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। জনগণ আমাকে বিজয়ী করলে তাকে অভিভাবক মনে করবো। আর জনগণ যদি তাকে বিজয়ী করেন, তবে তার উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।”

তার এই পোস্টকে রাজনৈতিক মহল ও নেটিজেনরা ইতিবাচক হিসেবে দেখছেন। মন্তব্যকারীরা বলছেন—পরস্পরকে সম্মান ও সহাবস্থানের এই চর্চা রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করতে পারে।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। দল–মতের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নই এখন প্রধান লক্ষ্য। মহাসচিব মির্জা ফখরুল প্রার্থী হওয়ায় আমরাও গর্ব বোধ করি। এখানে শিষ্টাচার, সম্মান ও ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠুক।”

এদিকে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দিন আহমেদ বলেন, “রাজনীতি কখনও প্রতিহিংসার জায়গা হতে পারে না। আমাদের প্রতিদ্বন্দ্বিতা হোক উন্নয়নের ভাবনায়, কর্মে এবং মানবিকতায়।”

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতা নয়, মানুষের কল্যাণের রাজনীতি। মহাসচিব মহোদয় ঠাকুরগাঁওয়ের গর্ব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্যমূলক এই আচরণ রাজনীতিতে নতুন দৃষ্টান্ত।”

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তুহিন বলেন, “রাজনীতিতে শিষ্টাচার ফিরিয়ে আনার সময় এসেছে। প্রতিদ্বন্দ্বীতায় যদি সম্মান, সততা ও উন্নয়ন চিন্তা থাকে, দেশ-সমাজ আরও আলোকিত হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন মানবিক বক্তব্য আগামী রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বইয়ে আনতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

1

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

4

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

7

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

8

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

9

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

10

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

13

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

14

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

15

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

16

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

17

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20