মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক, হরিপুর (ঠাকুরগাঁও)

হরিপুরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, এবং দৈনিক ভোরের কাগজ-এর হরিপুর উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শফিকুল আজম চৌধুরী সুজা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


তশফিকুল আজম চৌধুরী সুজা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের মৃত মুসলিম চৌধুরীর ছেলে।

সাংবাদিকতা ও সমাজসেবায় শফিকুল আজম চৌধুরী সুজা ছিলেন এক উজ্জ্বল নাম। তাঁর হাত ধরেই হরিপুর প্রেসক্লাবের সূচনা হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি নির্ভীকভাবে কলম ধরেছেন মানুষের কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য।
সহকর্মীরা তাঁকে ছিলেন এক প্রেরণার উৎস, একজন অভিভাবকসুলভ মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুর খবরে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
হরিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একজন সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক সাংবাদিক হিসেবে সুজা চৌধুরীকে হরিপুরের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

4

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

5

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

6

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

7

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

8

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

9

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

12

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

13

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

14

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

15

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

16

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

20