মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক জাগরণ ড়িডি ॥

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে কয়েকজন এসে হঠাৎ ‘শতাব্দী পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগে সকালেই রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে মাইক্রোবাসে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।”

তিনি আরও বলেন, “ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।”

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “এটি কোনো নাশকতার ঘটনা নয়, ইঞ্জিন ত্রুটির কারণে আগুন লাগে। চালক দ্রুত গাড়ি থামিয়ে নিরাপদে সরে যান।”

অন্যদিকে মিরপুরের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আগুনের উৎস ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

1

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

2

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

3

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

4

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

5

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

6

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

7

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

8

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

9

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

10

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

11

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

12

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

13

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

14

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

15

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20