মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর (কেমি. ডেভে) বাপাউবো, ঠাকুরগাঁওয়ের আয়োজনে বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ সেচ প্রকল্পের সেচখালে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বেলতলা সম্মিলিত সেচ বাঁধ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উচ্চফলনশীল আমন ধানের শস্য কর্তন করা হয়। এরপর কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস আয়োজন করা হয়, যেখানে বাপাউবো ও কৃষি বিভাগের কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ধান, রোগ-পোকা দমন, সেচ ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করেন। কৃষকেরাও তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।

এ বছর আমন ধানের সন্তোষজনক ফলন দেখে কৃষকদের মুখে ছিল আনন্দের হাসি। কর্মকর্তারা জানান, সম্মিলিত পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় উৎপাদন আশানুরূপ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমলেশ চন্দ্র রায়, মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা (কেমি. ডেভে), বাপাউবো রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মোঃ গোলাম যাকারিয়া, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো ঠাকুরগাঁও

মোঃ রফিউল বারী, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কেমি. ডেভে), বাপাউবো ঠাকুরগাঁও

মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক বিভাগ, বাপাউবো ঠাকুরগাঁও

মোঃ নাসিরুল আলম, উপজেলা কৃষি অফিসার, ঠাকুরগাঁও সদর

এ ছাড়া উপস্থিত ছিলেন বেলতলা পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ দলের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলতলা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ আমিরুল হক (মাস্টার)।

শেষে উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিউল বারী সফলভাবে অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

6

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

7

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

8

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

15

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

16

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

17

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

18

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20