মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পরিচিত

মোবারক আলী, রানীশংকৈল প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসের দিনমজুর শামসুল হক এলাকার মানুষের কাছে পরিচিতি “কৃষি অফিসার” হিসেবে। তবে শূন্য থেকে শুরু করে তিনি অঢেল সম্পদ সঞ্চয় করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও উজধারী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে শামসুল হক, কৃষি অফিসে প্রায় ৭ বছর ধরে ৫শ’ টাকা দৈনিক মজুরী হিসেবে কাজ করছেন। কিন্তু তিনি এলাকার অনেকের কাছে কৃষি অফিসার পরিচিত। তিনি নিজের ও ভাইদের নামে ৩টি পাকা বাড়ি নির্মাণ করেছেন। বাড়িতে রয়েছে একটি সোলার সেচ পাম্পসহ ১৯টি কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি—যেমন ১২টি ধান রোপণ মেশিন, ৩টি সরিষা মাড়াই মেশিন, ৩টি ধান কাটা মেশিন, এবং একটি কেঁচো সার উৎপাদনের মেশিন।

শামসুল হকের মা আনজুয়ারা বেগম বলেন, “এই মেশিনগুলো কৃষি অফিসের মাধ্যমে আমরা ব্যবহার করি। আগে আমাদের অবস্থা ভালো ছিল না, এখন আমাদের ৭ বিঘা আবাদি জমি হয়েছে।”

মুঠোফোনে শামসুল হক বলেন, “আমি কৃষি অফিসে দিনমজুর হিসেবে কাজ করি। নিজের জমি নেই। মেশিনগুলো বিভিন্ন এলাকায় কৃষি কাজের জন্য ভাড়া হিসাবে ব্যবহার করি। সরকারি প্রণোদনা নিতেও আমার ভাইদের নাম ব্যবহার করি।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, “শামসুল আগে থেকেই দিনমজুর হিসেবে অফিসে কাজ করে। উজধারী মধ্যপাড়া এলাকায় সবজি ও ফসল সমিতি রয়েছে। এজন্য তার বাসায় মেশিনগুলো রাখা হয়েছে।”

স্থানীয়রা আশ্চর্য হয়ে বলেন, “কৃষি অফিসে দিনমজুর হিসেবে থাকা শামসুল হক কীভাবে এত সম্পদ অর্জন করেছেন তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তিনি এলাকার মানুষদের কাছে ‘কৃষি অফিসার’ হিসেবে পরিচিত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

4

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

5

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

6

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

7

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

8

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

9

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

10

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

11

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

12

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

15

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

18

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

19

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

20