মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গভাবে বাস চলাচল নিশ্চিত করতে রাণীশংকৈল ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে আয়োজিত সভায় জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী সভাপতিত্ব করেন।


সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, জেলা রাজ-৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, মোটর মালিক সমিতির দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরী প্রমুখ।
সভা সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মোমিন। বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সম্পাদক আবু জাফর, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, রাজ-৮৮-এর সাবেক সভাপতি শামসুল হকসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন—
“জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অভ্যন্তরীণ রুটে নিয়মিত বাস চলাচল অত্যন্ত জরুরি। আগামী ১৭ তারিখ থেকে মিনি বাস চলাচল পুরো দমে শুরু হবে।”

তিনি আরও বলেন—
“যাত্রীসেবায় আমরা স্পেশাল গেটলক বাস সার্ভিস চালু করছি। যারা অফিস করেন, তাদের জন্য সকালবেলা নির্দিষ্ট সময়ের গেটলক গাড়ি চলবে, যাতে সবাই সময়মতো অফিসে পৌঁছাতে পারেন। পাশাপাশি পাগলু ও সিএনজির তুলনায় যাত্রীদের কাছ থেকে কম ভাড়া নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

1

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

2

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

12

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

13

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

14

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

15

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20