মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় বাড়ির উঠানে খেলতে থাকা দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৮) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আরমান স্থানীয় মো. হারুনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটি বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে কৌশলে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার ও প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ওই পরিত্যক্ত ঘরের দিকে এগিয়ে যান। স্থানীয়রা ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

একইসঙ্গে ঘর থেকে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত আরমানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার পর পরই গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে আরমান নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার পেছনে আর কোনো বিষয় জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

1

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

6

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

8

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

9

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

10

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

11

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

12

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

13

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

14

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

15

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

16

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

17

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

18

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

19

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

20