মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দাবিরুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদের দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।
দবিরুল ইসলামের মৃত্যুতে ঠাকুরগাঁওসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। সততা, রাজনৈতিক প্রজ্ঞা ও দলীয় নেতৃত্বের প্রতি দায়িত্বশীল ভূমিকার কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তিনি ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

5

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

6

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

7

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

8

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

9

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

10

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

11

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

12

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

13

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

14

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

15

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

16

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

20