মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকুরগাঁও রাণীশংকৈলের গর্ব

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়িয়ে এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ধনদেব বর্মন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তবে তার গ্রামের মানুষদের কাছে এ পরিচিতি নতুন কিছু নয়—তিনি বরাবরই শিক্ষিত, ন্যায়পরায়ণ, পরোপকারী ও নীতিবান একজন মানুষ হিসেবে সমাদৃত।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের কমিউনিস্ট পার্টির নেতা মৃত বানেশ্বর বর্মনের ছয় সন্তানের পরিবারে জন্ম ডা. ধনদেবের। পরিবারের প্রতিটি সদস্যই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত। শিক্ষায়-আচরণে অনন্য এই পরিবারের ধনদেব ছিলেন সবার ছোট সন্তান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে; মেয়ে বর্তমানে একটি প্রাইভেট মেডিকেলে ইন্টার্নি করছেন।

শৈশব থেকেই তিনি ছিলেন আলোচনার ব্যক্তি। ধর্মীয় পাঠে ব্যতিক্রমী প্রবণতা দেখিয়ে হিন্দু ধর্মের পরিবর্তে ইসলাম ধর্মের বই পড়তেন। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ স্মৃতিচারণ করে বলেন—
“ধনদেব ছিল অত্যন্ত মেধাবী। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ইসলাম ধর্ম পড়েছে এবং এসএসসিতে ইসলাম ধর্মে লেটার পেয়েছে। নীতিবান, শান্ত-স্বভাবের ছাত্র ছিল—অন্যায় কখনো সহ্য করতো না।”

তার বড় ভাই, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিনোদ বর্মন বলেন—
“সে পড়াশোনায় যেমন ভালো ছিল, তেমনি ছিল ভালো ফুটবলার। মেডিকেল কলেজসহ কোথাও অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমাদের এলাকায় সবাই জানে—ধনদেব মানেই ন্যায়পরায়ণ মানুষ।”

ডা. ধনদেব তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি ও রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে স্বাস্থ্য বিসিএসে উত্তীর্ণ হন। সর্বশেষ তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওটি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সূচনা

গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গেলে জরুরি বিভাগ, ওটি ও সার্ভিস–সংক্রান্ত বিভিন্ন ত্রুটি উল্লেখ করেন। এসময় জনবল-সংকট, অতিরিক্ত কাজের চাপসহ বাস্তব সমস্যার কথা তুলে ধরেন ডা. ধনদেব। এতে তাদের মাঝে তর্কাতর্কি সৃষ্টি হয়। মুহূর্তেই ঘটনাটি ভিডিওসহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এরপরই তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। পরদিন তিনি লিখিতভাবে আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

গ্রামজুড়ে সমর্থনের ঢেউ

ঘটনার পর তার গ্রামের মানুষ, শিক্ষক, সহপাঠীরা সামাজিক মাধ্যমে ধনদেবের পক্ষে একের পর এক সমর্থন জানাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যে—
“ধনদেব কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না। ছাত্রজীবন থেকেই ন্যায়-আদর্শে অটল।”

এ কারণে পুরো ঘটনাটি এখন সত্যিকার অর্থেই ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে উঠেছে।

ডা. ধনদেবের অবস্থান

মুঠোফোনে যোগাযোগ করা হলে ডা. ধনদেব বলেন—
“মিডিয়ার সঙ্গে কথা বলতে উর্ধ্বতন কর্তৃপক্ষ নিষেধ করেছেন। এছাড়া আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই; দল করিনা, স্বাধীনভাবে চিন্তা করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

4

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

5

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

6

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

7

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

12

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

13

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

14

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেড মর্তুজা চৌধুরী তুলা ভাইয়ে

15

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন আহমেদ

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

20