মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার :
দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি এবার ৪৯তম বছরে পদার্পণ করল।

ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম, আবু সুফিয়ান, জেলা প্রেস ও মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাবিবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে দীর্ঘ পথচলায় ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনের আন্দোলন আরও বেগবান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

1

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুর

3

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

4

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

5

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

6

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

7

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

8

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

9

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

13

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

14

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

17

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

18

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

19

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

20