মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের প্রতিবাদ

মো: মোবারক আলী-স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁও শহরের বড় মাঠ, ভাউলার হাটসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নির্বাচনী বিলবোর্ড ভেঙে ফেলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মাঠে এসে শেষ হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, প্রতিহিংসামূলকভাবে জামায়াতের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। তিনি আরও বলেন, “হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা। বিলবোর্ড ভেঙে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না।” এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কফিল উদ্দীন আহম্মদ বলেন, গভীর রাতে পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা বাধাগ্রস্ত করতেই এ ধরনের ভাঙচুর চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

1

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

2

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

3

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

ত্যাগের রাজনীতিতে উদাহরণ হাবিবুন্নবী খান সোহেল

6

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

7

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

8

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

9

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

10

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

11

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

12

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

13

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

14

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

15

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

16

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

19

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

20