মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শীতবস্ত্র বিতরণে অনিয়মের অভিযোগ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও অসহায় ছিন্নমূল মানুষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পিআইও নুরুন্নবী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। অফিসে আগত সাধারণ মানুষের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং সরকারি বিধি লঙ্ঘন করে অফিস কক্ষে বসেই ধূমপান করেন। বক্তাদের আরও অভিযোগ, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ না করে তিনি স্বচ্ছল ও নিজের মনোনীত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এমনকি নিজের সরকারি কোয়ার্টারের শয়নকক্ষে কম্বল মজুদ রেখে পছন্দের লোকজনকে দেওয়ার অভিযোগও ওঠে।
মানববন্ধনে অংশ নেওয়া অনেক ছিন্নমূল মানুষ জানান, শীতবস্ত্র পাওয়ার আশায় একাধিকবার পিআইও’র কার্যালয়ে গিয়েও তারা কোনো সহায়তা পাননি। বাধ্য হয়েই তারা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মেদ। তিনি বলেন, “পিআইও নুরুন্নবী নিজেকে ‘হেডম’ দাবি করে সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। অফিসে বসে ধূমপান করা সরকারি আইন লঙ্ঘনের শামিল। আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি।”
একই দাবিতে বক্তব্য দেন সাংবাদিক পেয়ার আলী। তিনি অভিযোগ করেন, “এই পিআইও ইউএনওকেও তোয়াক্কা করেন না। ইউএনওর কোনো নির্দেশ বা সুপারিশ তিনি মানেন না। কথায় কথায় বলেন—এমপি, মন্ত্রী কিংবা ইউএনও কাউকেই তিনি মানেন না।”
মানববন্ধনে শ্রমিক নেতা আব্দুর রহিম বলেন, “সাধারণ মানুষ অফিসে গেলে পিআইও নুরুন্নবী গালিগালাজ করেন। এমন অসভ্য কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।”
মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে পিআইও নুরুন্নবীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “আমি জেলায় অবস্থান করছিলাম। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

5

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

6

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

7

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

8

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

9

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

13

উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’ অনুমোদন

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

18

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20