মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগাম প্রচারসামগ্রী অপসারণে নির্বাচনী বিধি মানতে উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে শুক্রবার (১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও–৩ আসনে দলটির এমপি প্রার্থী মিজানুর রহমান মাস্টার কর্মীদের নিয়ে পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।

ডিগ্রি কলেজ সংলগ্ন একটি বৈদ্যুতিক পিলার থেকে পোস্টার অপসারণের সময় উপস্থিত ছিলেন—
উপজেলা সেক্রেটারি রজব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল, বায়তুল মাল সম্পাদক রমিজ উদ্দীন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম।

এ বিষয়ে এমপি প্রার্থী ও নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার বলেন, “নির্বাচন কমিশন ব্যানার–ফেস্টুন–বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই প্রচারসামগ্রী অপসারণের কাজ নিয়মিতভাবে করছি।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয়। আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে এ নির্দেশনা মানতে হবে; অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

2

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

3

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

4

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

7

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

8

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

9

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

10

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

11

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

12

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

13

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

14

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

15

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

16

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

17

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

18

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

19

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

20