মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে তিন বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বতী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজার নৌসদস্য এবং বিমানবাহিনীর সদস্যদেরও মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

1

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

2

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

3

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

4

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

5

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

6

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

7

বাউবি 'স্কুল অব ল' এর উদ্যােগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

10

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস

13

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

14

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

15

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

16

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

20