মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেলে মহানগরের স্টেশন রোডের কায়সার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, নওয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ আরিফ হোসেন ভূইয়া এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী।

এ সময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশ নেন শহীদ হারিস আহাম্মেদের যোগ্য সন্তান ও শহীদ হারিস আহাম্মেদ ফাউন্ডেশনের সভাপতি আহাম্মেদ আল রাকেশ মন্টি।

পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

3

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

4

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

5

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

6

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

7

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

8

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

11

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

20