মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের উদ্যোগে হরিপুরে বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারে এ কর্মসূচি শুরু হয়। প্রথমে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে নারী–পুরুষসহ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

কর্মসূচিতে ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল-আকশার সুজন, বিএনপি নেতা মুকসেদ আলী মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে জয়নাল আবেদীন বাবুল বলেন, “ডাক্তার আব্দুস সালামের মনোনয়ন বাতিল করে তুলা ভাইকে মনোনয়ন না দিলে এই আসনটি জামায়াতের পক্ষে চলে যাবে। বিএনপি আসনটি হারানোর ঝুঁকিতে পড়বে।”

যুবদল নেতা আল-আকশার সুজন বলেন, “তুলা ভাইয়ের সঙ্গে স্পষ্ট অন্যায় হয়েছে। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দিয়ে বিএনপি বড় ভুল করেছে। এই আসন থেকে ডাক্তার সালাম কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না।”

নেতাকর্মীরা জানান, জেড মর্তুজা চৌধুরী তুলাকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানাতে তারা এই কর্মসূচি পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

3

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

4

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

5

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

6

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

7

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

8

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

9

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

10

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

11

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

12

হরিপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

17

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

18

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

19

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুর

20