মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

জাগরণ বিডি ডেস্ক: বিএনপির ঘোষিত নীতির প্রতিফলন ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক পরিবার থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই ঘোষণা দিয়েছিলেন—“এক পরিবারে একাধিক মনোনয়ন দেওয়া হবে না, সে যেই হোক”—আর সেই কথায় অবিচল থেকেছে বিএনপি।

এই নীতির প্রভাবে এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ

উপদেষ্টা নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী

দলের শীর্ষস্থানীয় নেতা আমান উল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান


এছাড়াও মনোনয়ন তালিকায় জায়গা পাননি আরও কয়েকজন আলোচিত নেতা—
সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী, মেসবাহুর রহমান, হোসনেয়া মওদুদ, হাবিব উন নবী খান সোহেল, নাজিম উদ্দিন আলমসহ আরও অনেকে।

দলীয় সূত্র বলছে, বিএনপি নেতৃত্বের লক্ষ্য—পরিবারতন্ত্র নিরুৎসাহিত করা, নতুন নেতৃত্বকে সামনে আনা এবং জনআস্থার রাজনীতি প্রতিষ্ঠা করা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দলটির ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত, যা দীর্ঘদিন ধরে আওতাবদ্ধ পরিবার-নির্ভর রাজনীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা।

তবে ত্যাগী, অভিজ্ঞ নেতাদের বাদ পড়ায় নিরাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। তাদের ভাষায়—
রাজনীতিতে শেষ বলে কিছু নেই; সুযোগ ও সময় সবসময় ঘুরে আসে।

তারেক রহমান ও বিএনপি কথা দিয়ে কথা রেখেছে—নেতাকর্মীদের মাঝে এমন সন্তোষও প্রকাশ পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

1

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

2

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

3

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

4

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

5

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

6

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

7

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

8

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

9

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

10

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

11

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

12

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

13

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

14

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

15

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

16

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

17

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

20