মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরিমানা

মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খামারের পশুর জন্য এন্টিবায়োটিক লিখে প্রেসক্রিপশন দেওয়ায় শাহাবউদ্দীন নামের এক পল্লী চিকিৎসককে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত এবং ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায়।

জানা যায়, শাহাবউদ্দীনের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী পশুর অবস্থার উন্নতি না হওয়ায় এক খামারী প্রাণী নিয়ে প্রাণিসম্পদ হাসপাতালে আসেন। সেখানে তিনি ব্যবস্থাপত্রে লেখা চারটি এন্টিবায়োটিক সম্বলিত প্রেসক্রিপশনটি প্রাণিসম্পদ কর্মকর্তাকে দেখান। বিষয়টির সত্যতা যাচাই করতে কর্মকর্তা প্রেসক্রিপশনে থাকা ফোন নম্বরে কল করে শাহাবউদ্দীনকে অফিসে তলব করেন। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এন্টিবায়োটিক লেখার অভিযোগে তাকে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায় বলেন, “রেজিস্ট্রার্ড ভেটেরিনারি চিকিৎসক ছাড়া কোনো পল্লী চিকিৎসকের এন্টিবায়োটিক লেখার ক্ষমতা নেই। তাই বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯–এর ৩৫ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

2

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

3

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

6

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

7

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

8

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

9

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

12

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

13

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

14

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

15

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

18

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20