মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

জাগরণ বিডি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লামিয়া আক্তার নামে ৪ বছরের এক শিশু কন‍্যার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণীর শিক্ষার্থী মুরশালিন (১৪) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গত বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত তজবুলের ছেলে সেন্টু ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটির হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
এব্যাপারে শিশু (লামিয়া) চাচা তরিকুল ইসলাম জানান, আমরা গতকাল থেকেই পাগলের মতো ওকে খুঁজছি। মাইকিং করেছি সব জায়গায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু তার লাশ দেখতে পায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন,লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত মুরশালিন জিজ্ঞাসাবাদে ধর্ষনের পর শিশুটিকে হত্যার কথা সে স্বীকার করেছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

3

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

4

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

9

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

10

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

11

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

12

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

13

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

14

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

15

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

16

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

17

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

18

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20