মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

জাগরণ বিডি অনলাইন ডেস্ক:  সরকার যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত ৩৭ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে যাদের রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ হয়েছে, তাদের অবশিষ্ট সাজা মওকুফ করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন (নং-১৪৩) মঙ্গলবার জারি করা হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর হবে বলে জানা গেছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি জেলার কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী, এই ৩৭ জনের অবশিষ্ট সাজা মওকুফ করা হচ্ছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “যাদের সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তাদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও জানান, “এই আদেশ অনুযায়ী সর্বশেষ ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বা ৬ বছর। সব অবশিষ্ট সাজা মওকুফ হওয়ায় তারা এবার মুক্তি পাবেন। এদের মধ্যে কোনো নারী বন্দি নেই, যদিও প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

1

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

2

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

3

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

4

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

5

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

6

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

7

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

8

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

9

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

10

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

11

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

12

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

15

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

16

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

17

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

18

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

19

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

20