মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি:

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, সাগর–রুনিসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ হয়।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। এতে গাজীপুরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা দাবি জানান— স্বাধীনতার পাঁচ দশক পরও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। পেশাগত পরিবেশ, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার এখনো নানা প্রতিবন্ধকতার মুখে।

তারা বলেন, ‍“ওয়েজ বোর্ড বাস্তবায়ন শুধু আর্থিক অধিকার নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং জনগণের জানার অধিকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”

বক্তারা আরও অভিযোগ করেন, বছরের পর বছর তদন্ত চললেও সাগর–রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিচার হয়নি— যা গণমাধ্যমের ওপর চাপ তৈরি করছে।

সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঘোষণা দেন—
“সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে। কোনো প্রকার বাধা–ধামকি সাংবাদিকদের কলম বন্ধ করতে পারবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

1

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

2

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

6

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

7

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

13

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

14

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির কমিটি গঠন

17

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

18

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

19

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

20