মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় এ জানাযা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াতে ইসলামীর যুব নেতা মোকারম হোসাইন এবং ছাত্র আন্দোলনের নেতা আল হাবিব।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি কেবল বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, ঘটনার পর এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের ব্যর্থতা কিংবা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলেও তারা দাবি করেন।
গায়েবানা জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাওলানা মাসউদ আলম।
এদিকে, একই দিন সন্ধ্যায় এনসিপি, গণঅধিকার পরিষদ ও ছাত্রজনতার ব্যানারে রাণীশংকৈলে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ

1

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

2

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

3

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

7

মাছ ধরতে গিয়ে নোনো নদীতে ডুবে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু

8

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

9

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

10

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

11

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

12

রাণীশংকৈলে সরকারী দোকানঘর বিক্রির অভিযোগ

13

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

14

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

15

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

16

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20