আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।...…
জিয়া পরিবারের পর দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ-সংগ্রামের নিরেট উদাহরণ হলেন হাবিবুন্নবী খান সোহেল। দীর্ঘদিন অন্যায় নির্যাতন, জেল-জুলুম, মামলা-হামলা—সবকিছু হাসিমুখে বরণ করে দলকে শক্তভাবে ধরে রেখেছেন তিনি। অথচ সেই ত্যাগী, নিপীড়িত নেতাও এবার দলীয় মনোনয়ন পাননি।...…
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই বাড়ি ছাড়া রাজনীতি করে আসছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।...…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন তালিকা দলীয় কাঠামো, মূল্যবোধ ও কৌশলগত সিদ্ধান্তের পরিপক্বতা প্রমাণ করেছে। যোগ্য প্রার্থীর সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও একজনকেই প্রতীক প্রদান—এটাই রাজনৈতিক সংগঠনের বাস্তবতা।...…
বিএনপির ঘোষিত নীতির প্রতিফলন ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক পরিবার থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই ঘোষণা দিয়েছিলেন—“এক পরিবারে একাধিক মনোনয়ন দেওয়া হবে না, সে যেই হোক”—আর সেই কথায় অবিচল থেকেছে বিএনপি।...…