প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে বিএনপির মিছিলে নেতাকর্মীদের যোগদান

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার আসন্ন হাইদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরবের রিয়াদ বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কর্মসূচিতে যোগ দেয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে কর্মসূচিস্থল মুখর হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নওশাদ, উপজেলা যুবদল নেতা মুহাম্মদ বেলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে হাইদগাঁও ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। মিছিল নিয়ে কর্মসূচিতে যোগদানের মধ্য দিয়ে নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতি নিজেদের সমর্থন ও রাজনৈতিক সম্পৃক্ততা প্রকাশ করেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৬