প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
রাণীশংকৈলে শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-
সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এবং শুভ শক্তি ইউনিটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,থানার সেকেন্ড অফিসার রহমতুল্লাহ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শুভ শক্তি ইউনিটির অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, প্রধান শিক্ষক জানে আলমসহ উপজেলা উন্নয়ন ফোরামের সদস্যরা।
এ সময় মেহেদী হাসান শুভ বলেন, ঐতিহাসিক রাণীসাগর দিঘির সৌন্দর্য বাড়াতে এর চারপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে। এতে দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।
ইউএনও ইশরাত জাহান বলেন, শুভ শক্তি ইউনিটির এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ বিভিন্ন এলাকায় সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৬