প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জাহিদুর রহমান

মো:মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির,পিপল তলা মন্দির, হাটখোলা মন্দির, কলেজপাড়া মন্দিরে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরিদর্শনকালে মন্দিরের পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৬