প্রিন্ট এর তারিখঃ Jun 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2026 ইং
রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৮ জুন) দুপুর ১২ টায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগকে সফল করতে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখার উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক (পিএলসি) ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তাহের হাবীব এবং বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলে এলাহী।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খুলতে পারবেন এবং ডেবিট/এটিএম কার্ড সংগ্রহের সুযোগ পাবেন। আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করা, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং নিরাপদ ও আধুনিক আর্থিক লেনদেন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫