প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার, জাগরণ বিডি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকার মুক্তা সিনেমা হলের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হন রানীশংকেল উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫), মহলবাড়ি গ্রামের মৃত নয়ন শেখের ছেলে আবুল হোসেন এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬) কে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকার মুক্তা সিনেমা হলের সামনে একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন, মোটরসাইকেল আরোহী আতিক ও তুহিন এবং ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, মোটরসাইকেলে থাকা দুইজন রংপুরে চিকিৎসাধীন ও ভ্যান চালকের লাশ পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।পরে পুলিশ গিয়ে সুরতহাল করেছে নিহতের পরিবার থেকে তারা কেউ মামলা করতে আগ্রহী নন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫