প্রিন্ট এর তারিখঃ Feb 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

জাগরণ বিডি নিউজ ডেস্ক: রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এজলাসে উপস্থিত হয়ে রায় ঘোষণা করেন। রায়ে প্রতিটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, যা মোট ২১ বছর হিসেবে নির্ধারিত হয়েছে।
দুদকের অভিযোগে বলা হয়, পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতি করে রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন। আদালত রায় ঘোষণার সময় মামলার নথি ও অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫