ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে এবং এডুকেশন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো)’র সহযোগিতায় সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,
সহকারী শিক্ষা কর্মকর্তা মোকাদ্দেস ইবনে সালাম,
ইএসডিও–এডুকো প্রকল্পের ফোকাল নির্মল মজুমদার,
প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দবিরুল ইসলাম,
প্রধান শিক্ষক হামিদুর রহমান এবং সহকারী শিক্ষক মামুন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র–ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইএসডিও–এডুকো প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে ১০ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
এ ছাড়াও প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়।